Menu
Your Cart
🌧️ MONSOON SALES DHAMAKA! 🌧️ | Sale Period: 1st July 2026 – 31st July 2026 | Get your orders ready and take advantage of spectacular discounts! | Visit our website regularly from 1st July 2026 for complete sale details and exciting offers. | Divine Creation India wishes you Happy Shopping!

Prashna Manjori | Bengali | প্রশ্ন-মঞ্জরী (হোরারী জ্যোতিষ) | শ্রীমতী রেবারানী হালদার (শ্রীমতী অপরাজিতা) |

Prashna Manjori | Bengali | প্রশ্ন-মঞ্জরী (হোরারী জ্যোতিষ) | শ্রীমতী রেবারানী হালদার (শ্রীমতী অপরাজিতা) |
-6 %

Click to open expanded view

Prashna Manjori | Bengali | প্রশ্ন-মঞ্জরী (হোরারী জ্যোতিষ) | শ্রীমতী রেবারানী হালদার (শ্রীমতী অপরাজিতা) |

About the Book:- প্রশ্ন জ্যোতিষ সম্পর্কীয় বিপুল গ্রন্থরাশি প্রাচীন ভারতীয় আর্য্য ঋষিগণের উজ্জ্বল মণীষার নিদর্শন স্বরূপ তামিলনাড়ুর (মাদ্রাজ) তানজোর শহরস্থ মহারাষ্ট্র রাজকীয় মহা গ্রন্থাগারে বারাণসী সংস্কৃত বিদ্যাপীঠ গ্রন্থাগারে সযত্নে সংরক্ষিত। অবশ্য উক্ত গ্রন্থের বেশির ভাগই অপ্রকাশিত।

ফলিত জ্যোতিষের কোষ্ঠী গণনা, রাষ্ট্র গণনা, নৈসর্গিক গণনা মৃত্যু গণনা চতুষ্টয়ের সমাধান হয় একমাত্র প্রশ্ন গণনা পদ্ধতির মাধ্যমে। তাই প্রশ্ন জ্যোতিষ সর্বাপেক্ষা মূল্যবান। কিন্তু এই শাস্ত্র দিন দিন হীন দীপ্ত হয়ে জনসাধারণের শ্রদ্ধা হারাচ্ছে মাত্র ৪টি কারণে, যথা-এর পশ্চাতে রাজশক্তির আর্থিক সহায়তার অভাব, জ্যোতিষ পণ্ডিতবৃন্দের দারিদ্র্য, জ্যোতিষীবৃন্দের স্বার্থপরতা কুটিলতাবশতঃ শাস্ত্র গোপন প্রবৃত্তি অল্পজ্ঞানী ব্যবসায়ী জ্যোতিষীদের বাহুল্য। তবে সুখের কথা এই যে বর্তমানে এই শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান শিক্ষিত ব্যক্তিবর্গের দৃষ্টি নিবন্ধ হওয়ায় শাস্ত্রের ঔজ্জ্বল্য ক্রমবর্দ্ধমান।

প্রশ্ন-জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের সর্বোত্তম শিখর। এটি রহস্যময়, নিখুঁত আশ্চৰ্য্যজনক এবং অতীব প্রয়োজনীয়।প্রশ্নমঞ্জরীগ্রন্থটি আমার ছাত্রছাত্রীবৃন্দের একান্ত আগ্রহে রচিত। আর্য্য ঋষিগণের প্রদর্শিত পথে এবং তাঁদের প্রদত্ত সূত্রাবলম্বনে ৬৪টি বাস্তব উদাহরণ যোগে বিচার-বিশ্লেষণসহ পঞ্চম অধ্যায়ে সম্পাদিত। প্রদত্ত উদাহরণগুলি কালানুক্রমিক নয় বা সকল সূত্রানুযায়ী উদাহরণগুলিও বিন্যস্ত নয়। কারণ প্রশ্ন না করলে তো প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তবে সম্ভব স্থলে বিচার বিশ্লেষণ সহ উদাহরণ প্রদত্ত হল। গ্রন্থ প্রশ্নোত্তরের আকারে রচিত হল।

জ্যোতিষ শিক্ষার্থী ছাত্র-ছাত্রীবৃন্দ জ্যোতিষ অনুরাগী পাঠক-পাঠিকার পক্ষে গ্রন্থটি সাদরে গৃহীত হয়ে তৃপ্তি সম্পাদনে সমর্থ হলে লেখিকার শ্রম সার্থক হবে। এই গ্রন্থটি প্রকাশ করতে গিয়ে যাদের সাহায্য পেয়েছি—তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে প্রচ্ছদ পরিকল্পনা, অক্ষর বিন্যাসের ও মুদ্রণের জন্য ইম্প্রেশন কর্তৃপক্ষকে।

অধ্যাপিকা শ্রীমতী রেবারানী হালদার।

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha
Day
Hour
Min
Sec
₹330.00
₹350.00
Ex Tax: ₹330.00
  • Stock: In Stock
  • Author: Smt. Rebarani Halder
  • SKU: DCI-00473
  • ISBN: 978-819083601
7701 views
We use cookies and other similar technologies to improve your browsing experience and the functionality of our site. Privacy Policy.