Click to open expanded view
About the Book: Kingbadanti
Khana O Khanar Bachan: খনার বচন প্রাচীনকালের ফলিত জ্যোতিষ ও হোরাশাস্ত্রের ওপর লিখিত সাধারণ মানুষের বোধগম্য এক দলিল। খনা জ্যোতিষ সংহিতা, সিদ্ধান্ত জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। ফলিত জ্যোতিষকে কেন্দ্র করে নিখুঁতভাবে গ্রহ-নক্ষত্র গণনা করে তিনি কৃষি বিষয়ে যে বচন রচনা করেছেন তা বাংলার কৃষক সমাজে বিশেষ উপকার সাধন করেছে। প্রকৃতপক্ষে খনার বচনে রয়েছে কৃষিকাজের বিবিধ রীতি, পদ্ধতি-প্রক্রিয়া ও নিয়ম-নির্দেশ। যেগুলি দেশের কৃষকগণ বেদবাক্য বলে আপন করে নিয়েছেন। খনার বচন মেনেই তাঁরা জমিতে হাল চষেন, বীজ ছড়ান, ধান রোপণ করেন ও ফসল কাটেন। একথা না-মেনে উপায় নেই যে, খনাই এ দেশে সর্বপ্রথম কৃষি ঐতিহ্য গড়ে তুলেছিলেন। তাই আজও খনার বচন পল্লিগ্রাম অঞ্চলের কৃষিদর্শন। জ্যোতিষের ব্যাখ্যা করে অনুকূল আবহাওয়া বৃষ্টি রোদের সময় যেমন, বীজ বনন, রোপন, ফলফলাদির চাষ, তুলা ও সবজিচাষের সময় বলে দিয়েছেন। আবার প্রতিকূল আবহাওয়ায় কিভাবে ফসলের ক্ষতি হয়, খরা-বন্যা, মড়কে মানুষ ও পশুর জীবনহানি হতে পারে সে-সম্বন্ধে আগম ভবিষ্যৎবাণী শুনিয়েছেন। কেমন করে ধান রোপন করতে হবে, কিভাবে চাষের যত্ন নিতে হবে—সবই
যেন হাতে কলমে কৃষকদের শিক্ষা দিয়েছেন কৃষিবিজ্ঞানী খনা। খনার বচন তাই গ্রামীণ মানুষদের
কাছে হয়ে উঠেছে যাপিত জীবনের নিত্য পাঠের বিষয়। কোনো লিখিত পুঁথি নয়, মৌখিক ভাবেই
বচনগুলি প্রচলিত। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়ে উঠেছে কালজয়ী।
| Composition | |
| Product Code | DCI-00786 |
| Edition | 2025 |
| Condition | New |
| Language | Bengali |
| Binding | Hardcover |
| Pages | 124 |
| ISBN 13 | 978-9387194441 |
| Dimension | 22 x 15 x 2 CM |
| Weight | 290 GR |
| Country of Origin | India |
- Stock: In Stock
- Author: Ajaykumar Bhandari
- SKU: DCI-00786
- ISBN: 978-938719444