Click to open expanded view
About the Book জীবনের অন্তে মরণ অবশ্যম্ভাবী। কিন্তু এর ব্যতিক্রমও দেখা গিয়েছে মহাকাব্য ও পুরাণগুলিতে। মৃত্যুকে রুখে দিয়ে মৃত্যুঞ্জয়ী হয়েছেন, যুগ যুগ ধরে বেঁচে আছেন, এমন ব্যক্তির সংখ্যাও কম নয়। পুরাণ, মহাকাব্যের পাতা ওল্টালে সাত-সাত জন এমন চরিত্রের নাম উঠে আসে, যাঁরা অমরত্ব পেয়ে চিরঞ্জীবী হয়ে আছেন। অশ্বত্থামা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপ, পরশুরাম, এই সাত জন পৌরাণিক চরিত্র হলেন চিরজীবী। এঁরা বহু কাল আগে জন্মেছেন, কিন্তু আজও বেঁচে আছেন। কী ভাবে তাঁরা অমর হয়ে উঠলেন, তাঁদের রহস্যময় জীবন এবং বাস্তব জগতে তাঁদের অলৌকিক উপস্থিতি এই বইয়ের বিষয়বস্তু। আবার কোথাও কোথাও সাত জন চিরজীবীদের তালিকায় মহাভারতখ্যাত কৃপাচার্যের স্থানে আছে পুরাণখ্যাত ঋষি মার্কণ্ডেয়র নাম । তাই বিতর্কে না গিয়ে কৃপাচার্যের সঙ্গে সঙ্গে মার্কণ্ডেয়র কথাও এখানে বলা হয়েছে।
| Composition | |
| Product Code | DCI-00789 |
| Edition | 2025 |
| Condition | New |
| Language | Bengali |
| Binding | Hardcover |
| Pages | 176 |
| ISBN 13 | 978-9392883538 |
| Dimension | 22.5 x 15 x 2.5 CM |
| Weight | 300 GR |
| Country of Origin | India |